প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 25, 2025
গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
নিজস্ব প্রতিবেদকঃ
গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এজন্য প্রয়োজনীয় আইন আগামী সপ্তাহেই পাস করা হবে।
গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে। একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে বলেও তিনি ঘোষণা দেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা জানানো হয়। এই প্রতিনিধিরা সংসদ সদস্যের দায়িত্বের পাশাপাশি সংস্কার কার্যক্রমেও অংশ নেবেন।